আজ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ || ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ সোমবার, ০৪:৫১ অপরাহ্ন
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব- মাওলানা এ এম এম রফিকুল মাওলা 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা গাছুয়া ইউনিয়ন এর "যুব সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।  
যুব সমাবেশে মোহাম্মদ কাউছার মনির এর  সঞ্চালনায় ও যুব বিভাগ সন্দ্বীপ উপজেলা  সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা মজলিশে শুরা সদস্য, ও সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা।  

প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদানকালে যুবকদের উদ্দেশ্য নসিহা ও করণীয় সম্পর্কে বলেন - মানব জীবনের তিনটি কালের মধ্যে যৌবনকাল নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। মানুষের জীবনের সকল কল্যাণের সময়, আল্লাহর নিকট অধিক প্রিয় হবার সময়, নিজেকে পুণ্যের আসনে সমাসীন করার সময় এ যৌবনকাল। এ কালের উন্নয়নের মাধ্যমে মানুষ সকলের কাছে সম্মানের পাত্র হয়। আবার একালই মানুষের জীবনে নিয়ে আসে কলংক-কালিমা, নিয়ে আসে অভিশাপ, পৌঁছে দেয় আল্লাহর আযাবের দ্বারপ্রান্তে। তাই যৌবনকাল মানুষের শ্রেষ্ঠ সম্পদ।
সুরা তাওবায় আল্লাহ তায়ালা বলেন - তোমরা তরুণ ও বৃদ্ধ সকল অবস্থায় বেরিয়ে পড় এবং তোমাদের মাল ও জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ কর। এটাই তোমাদের জন্য উত্তম পন্থা, যদি তোমরা বুঝ’। 
যুব সম্প্রদায়কে তাদের যৌবনকালকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং স্বীয় বিবেককে সদা জাগ্রত রাখতে হবে। যাতে করে কোন অন্যায়-অনাচার, পাপাচার-দুরাচার ইত্যাদি ধ্বংসাত্মক কর্মকান্ড যৌবনকালকে কলঙ্কিত করতে না পারে। অপরদিকে ন্যায়ের পথে, কল্যাণের পথে যৌবনের উদ্যোগ ও শক্তিকে উৎসর্গ করতে হবে।
আগামী দিনের বাংলাদেশে যুব সমাজ নেতৃত্ব দিবে। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে যুব সমাজকেই কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে।যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব। জুলাই অভ্যুত্থানে যুবকরা স্বৈরাচার পতনের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জাতি গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা এ এস এম হালিম উল্যাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন। 
যুব সমাবেশে কোরআনুল কারিম থেকে তেলোয়াত করেন মোহাম্মদ ওমর ফারুক ।