
আবদুল হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ) ::
সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের মাঝে সিএমপি'র উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠান গত ৩ মার্চ চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস্ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
এসময় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১জন সিভিল গাড়িচালক ও ১৭ জন পুলিশ সদস্যসহ মোট ১৮ জনের মাঝে মোট ২৪ (চব্বিশ) লক্ষ টাকার চেক বিতরণ করেন।
সিএমপি কমিশনার বলেন, দায়িত্ব পালনের সময় ঝুঁকি নেওয়া পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে। এসময় তিনি বিআরটিএ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), বিআরটিএ চট্টগ্রাম অফিসের বিভাগীয় পরিচালক মাসুদ আলম সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
।