আজ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ || ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৬:৩১ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬   |   sonalisandwip.com
ফটিকছড়ির হালদার টি ভ্যালিতে কার্গিলের  ২৩তম বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

আব্দুল হান্নান হীরা ঃ 
আয়োজনের ২দিন আগে থেকে শীতের প্রকোপ বাড়তে লাগলো। কিন্তু আমরা জানি শীত কার্গিলিয়ানদের উৎসাহ-উদ্দীপনায় প্রতিবন্ধকতা হতে পারবেনা। ঠিক তাই - নির্দিষ্ট সময়ের মধ্যে শীতকে উপেক্ষা করে কাকডাকা ভোরে নগরীর মাতৃভূমি কমিউনিটি সেন্টার ও জিইসি মোড়ে নানা প্রান্ত হতে গত ২৭ ডিসেম্বর শনিবার হাজির হয়েছিলেন কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত ২৩তম কার্গিল বনভোজন ও মিলনমেলায়।

সকাল ৮.৩০ মিনিটে চট্টগ্রামের মাতৃভূমি ও জিইসি এলাকা থেকে নির্ধারিত বাস ও কারযোগে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মনোরম হালদা ভ্যালি টি গার্ডেনের উদ্দেশ্যে যাত্রা করেন।

গন্তব্যে পৌঁছানোর পর অতিথিদের জন্য হালদা টি গার্ডেনের চা পরিবেশন করা হয়। আবদুল্লাহ আরাফের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মঞ্চের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরিষদের সভাপতি, কার্যকরী কমিটির সদস্য ও সিনিয়র কার্গিলিয়ানদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ মনিরুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন।

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ মনিরুল আলম, আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুর রহমান লিংকন এবং সদস্য সচিব মুজিবুর রহমান জাহিদ। স্পটের সৌন্দর্য, খাওয়া সবকিছুকে ছাপিয়ে আমাদের অন্যতম চাওয়া থাকে প্রিয় মানুষদের সান্নিধ্য পাওয়া। প্রিয়জনের সান্নিধ্য পেয়ে উচ্ছল আনন্দে মেতে ওঠে। চলে ছবি তোলা, ঘোরাঘুরি, আড্ডা - নানা আনন্দে হারিয়ে যাওয়া।

ক্রীড়া উপকমিটির আহ্বায়ক ও পরিষদের সহ-সভাপতি রুহুল মইন চৌধুরী পরিচালনায় জুনিয়র, সিনিয়র ও তাঁদের পরিজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উদ্দীপনা মধ্য দিয়ে শেষ হয় ক্রীড়া পর্ব।

আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক  নিজাম উদ্দিন রেজভী’র সুদক্ষ নেতৃত্বে শুরু হয় দুপুরের খাবার পরিবেশন।

দুপুরের খাবার শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর উপস্থিত সিনিয়র কার্গিলিয়ানরা নতুন প্রজন্মের কাছে নিজেদের পরিচয় তুলে ধরেন : ব্যাচ ১৯৮১ : ড. মোহাম্মদ মোস্তফা, কৃষ্ণ কুমার দত্ত, ব্যাচ ১৯৮০ : লিয়াকত আলী চৌধুরী, ব্যাচ ১৯৭৮ : ডা. আব্দুল জলিল, সাইফুর রহমান লিংকন, ব্যাচ ১৯৭৭ : মোহাম্মদ আবু তাহের, সিরাজুল ইসলাম চৌধুরী, জামান হোসাইন মঞ্জু, হাসিবুল কবির লোটন, আব্দুল হাই খান, মোঃ জামাল উদ্দিন, ব্যাচ ১৯৭৫: মোঃ আলী, মোঃ আব্দুর রহিম, নিতাই প্রসাদ রায়, মোঃ আলমগীর মাস্টার, ব্যাচ ১৯৭৪: অধ্যাপক মশিউর রহমান, আবিদুর রহমান, ব্যাচ ১৯৬৭ : জাহাঙ্গীর আলম, ব্যাচ ১৯৬৭ : আমিন রসুল।

এবারের আয়োজনে প্রথম বারের মতো বর্তমান কার্যকরী পরিষদ যাদের সাংগঠনিক দক্ষতায় ২৭ বছরের সুদীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমায় সন্দ্বীপের প্রাক্তন ছাত্রী পরিষদ সমূহের পথিকৃৎ ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে একটি আদর্শ সংগঠন হিসেবে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে সম্মাননা প্রদান করে।

সম্মাননা প্রাপ্তরা হলেন : প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ আবদুল মতিন, প্রথম সভাপতি ডাঃ কামরুল ইসলাম শেলী (মরণোত্তর), সাবেক সভাপতি এডভোকেট এম.এ বারী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল মাওলা মনি, সাবেক সভাপতি ডাঃ দেলওয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রেজভী, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নাসির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান লিংকন, সাবেক সাধারণ সম্পাদক সুজাউদদ্দৌলা সুজন।

ক্রীড়া প্রতিযোগিতা ও লাকী কুফন ড্র এ  পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুর রহমান লিংকন, সদস্য সচিব মুজিবুর রহমান জাহিদ, পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হালিম নাসির এবারের ক্রীড়া প্রতিযোগিতার ৬টি ইভেন্টের ১ম, ২য় ও ৩য় বিজয়ী মোট ১৮টি পুরস্কার স্পন্সার করেছেন পরিষদের সাবেক উপদেষ্টা মরহুম হেদায়েত ইসলাম মিন্টু স্মরণে মরহুমের ছেলে আমেরিকান প্রবাসী মাঈনুল ইসলাম। পরিশেষে শিল্পী জিয়াউদ্দিন বাদশা’র পরিচানায় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়।