আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ || ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৬:৩৬ অপরাহ্ন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬   |   sonalisandwip.com
মরীচিকার দেশে : আবু এন এম ওয়াহিদ

মরীচিকার দেশে

-

আবু এন এম ওয়াহিদ

-

পথিক আমি, পথিক তুমি,
পথিক ওই গ্রহ-তারা।
কেউ বা চলে হাতে হাতে,
কেউ বা একা, একটি ধারা।

 

বাইরে কত কোলাহল,
ভেতর জুড়ে তুমি একা।
হাত বাড়ালেই যাকে পাও,
সে-ও তো এক মরীচিকা।

 

একটা মুখ চিনি যেন,
জানি আমি হারানো গান।
তবু যখন ডাকতে যাই,
মুছে যায় মনের টান।

 

সময় বেটা প্রশন্ করে, "কে তুমি?"
উল্টো আমি জিজ্ঞাসি, "কে আমি?"
উত্তর নাই, শুধুই নাই,
শূন্য হাওয়ায় ভাসি আমি।

 

কারণ জানি—সবই মিছে,

কিন্তু মিছেই সত্যি আলো।
মরীচিকা জেনেও ছুটি,

ছুটাটাই সবচেয়ে ভালো।


এ দ্বন্দ্বেই আমার বাঁচা,

এ সন্দেহে প্রেমের ঘর।

মরীচিকার দেশে থেকে

শুনি আমি শুদ্ধ স্বর।

 

না পাওয়াতেই পাওয়ার সুখ,

না থাকাতেই থাকার মানে।
মিথ্যা দিয়েই সত্য গড়ি

এ কোন খেলা, কে বা জানে?

-

ফেব্রুয়ারি ১৮, ২০২৬