
আব্দুল হান্নান হীরা । ।
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রাম অভিভাবক ফোরামের সাধারণ সভা নগরীর অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে মনোমুগ্ধকর পরিবেশে অধিকাংশ ডেলিগেটদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব মুর্তূজা কামাল মুন্সী ও সভা পরিচালনা করেন অহিদুন্নবী চৌধুরী বাবু।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ইন্টারন্যাশনাল এফেয়ার্সের ডিরেক্টর ডঃ মোঃ সাহাব উদ্দিনএ প্রধান বক্তা হিসাবে ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সানপ্লাস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান নুর মোঃ মধু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানপ্লাস গ্রুপের এম ডি আনোয়ার হোসেন মানিক।
উপস্থিত বক্তারা সংগঠনের ভবিষ্যত কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরে আগামী দুই বৎসরের জন্য মুর্তূজা কামাল মুন্সীকে সভাপতি ও অহিদুন্নবী চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি কাজী মাইন উদ্দিন, সহ জানে আলম চৌধুরী, এডঃ আবুল মোজাফ্ফর, এডঃ আফসার হেলাল,আয়ুব আলী, কাজী মোবারক হোসাইন, যুগ্ন সাঃ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মইনুল হোসেন চৌধুরী, নাইম উদ্দিন চৌধুরী, সহ সম্পাদক রেজাউল করিম সোহেল, সাজেদুল করিম রিংকু আবূ বক্কর মাসুদ, বাবু এস কে নাথ শ্যামল, হামিদ রিপন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ চৌধুরী, সহ সাংগঠনিক সেলিম মিন্টু, অর্থ সম্পাদক মোসলেহ উদ্দিন চৌধুরী সহ আরো অনেকেই।
কমিটির বাকি অংশ খুব শীঘ্রই প্রকাশ করা হবে। কমিটি ঘোষণার পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।