আজ রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ || ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ রবিবার, ০৬:০৯ অপরাহ্ন
রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬   |   sonalisandwip.com
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস‘র আয়োজনে সন্দ্বীপে ‘পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা’ বিষয়ক সেমিনার

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস‘র আয়োজনে ‘পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা’ বিষয়ক সেমিনার গত ৪ এপ্রিল২৬, শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রাণ কেন্দ্রে অবস্থিত মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ফোরামের সভাপতি মো.জিহাদ এর সভাপতিত্বে ও মাহমুদ আলম আকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ! 

উক্ত কারিগরি বিষয়ক বিশেষ সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী এস এম হামিদুল হক,  বিশিষ্ট ব্যবসায়ি ও সামাজিক উদ্যোক্তা জনাব প্রকৌশলী মো. মোমেন, পূব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ভোকেশনাল) প্রকৌশলী মাকসুদুর রহমান সুমন,  সন্দ্বীপ উপজেলার এলজিইডি উপ সহকারী প্রকৌশলী মো. আলম।

আয়োজিত কারিগরি সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জনাব কাজী আনোয়ার, মুছাপুর হাজি আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সন্দ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব এ কে ফজলুল করিম,  ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জাকারিয়া সৌকত, বিওডি কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক মেহরাব হোসেনসহ আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক মুশফিকুল মাওলা, সদস্য সচিব মহিউদ্দিন নিশাদ, ফোরামের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাজিদসহ ফোরামের সদস্যমন্ডলী ও সন্দ্বীপের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

উক্ত সেমিনারে কারিগরি শিক্ষা মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং মানবসম্পদ উন্নয়ন, পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা বিষয়টি তুলে ধরা হয়েছে! বক্তরা তাদের বক্তব্য মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি , সন্দ্বীপে একটা সরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বেসরকারি ভাবে নির্মিত দক্ষিণ সন্দ্বীপ অবস্থিত বদর শাহ  পলিটেকনিক এবং উত্তর সন্দ্বীপে বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান আহছান জামিল টেকনিক্যাল সেন্টার সহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ মাধ্যমে দক্ষতা অর্জন করার সুযোগ বিষয়টি তুলে ধরেন! অনুষ্ঠানে ফোরামের পক্ষে কারিগরি শিক্ষা বিষয়ক কুইজ মাধ্যমে ৫জন শিক্ষার্থীকে  পুরস্কার প্রদান এবং উপস্থিতি সকল শিক্ষার্থী সেমিনার অংশগ্রহণ সনদ বিতরণ মাধ্যমে তাদের কে কারিগরি শিক্ষা বিষয়ে উতসাহী প্রদান করা হয়েছে 

উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যায়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের কমিউনিটি বৃদ্ধি ও সন্দ্বীপে কারিগরি প্রসারে বিষয়টি নিয়ে কাজ করছে‌।