আজ রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ || ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ রবিবার, ০৬:২৪ পূর্বাহ্ন
শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬   |   sonalisandwip.com
চট্টগ্রামের রাউজানে ১৬তম বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনী অনুষ্ঠিত

১৫তম বিশ্ব বেতার দিবস-২০২৬ এর অংশ হিসেবে “১৬তম বেতার বিষয়ক ডিএক্স প্রদর্শনী” আয়োজন করেছে জাতীয় ও আন্তর্জাতিক একাধিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।  
গত শনিবার (২৮ মার্চ ২০২৬) চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে এই বেতার প্রদর্শনীর আয়োজন করা হয়।
“রেডিও এবং এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা): এআই একটি হাতিয়ার, কন্ঠস্বর নয়” এই মূলভাবকে সামনে রেখে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নির্দেশনায় এবং মহাসচিব নুর মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এবং ভিডিও এডিটর অঞ্জন দাশ। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সমাজসেবায় অবদানের জন্য নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এবং মাল্টিমিডিয়ায় অবদানের জন্য অঞ্জন দাশকে সম্মাননা প্রদান করা হয়।  
এসময় অতিথি ও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাইন আইআইটি’র পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মাসুদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান রকি, শাহাজাদা মোহাম্মদ হোসাইন শাহ, শাহজাদা মোহাম্মদ আতিকুর রহমান, নূর আহমদ শাহ মাইজভান্ডারী, সংগঠক লায়ন ছোটন বড়ুয়া, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, শিক্ষক মোহাম্মদ পেয়ার বক্স, সাংবাদিক রতন বড়ুয়া, শিক্ষক মোহাম্মদ আবুল কালাম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ আকতার হোসেন, নুরুল আলম ইয়াছিন, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।  
প্রদর্শনীতে দেশ ও বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন থেকে প্রাপ্ত ডকুমেন্টেশন প্রদর্শন করা হয় এবং দর্শকদের বাংলাদেশ বেতারের পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতার, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও থাইল্যান্ড, কেবিএস ওয়ার্ল্ড রেডিও, ভয়েস অব মঙ্গোলিয়া, রেডিও নেপাল, রেডিও পাকিস্তান, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও জাপান, রেডিও ভেরিতাস এশিয়া, বিবিসি, ভয়েস অব আমেরিকা, তুর্কি ওয়ার্ল্ড রেডিও, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, ডয়চে ভেলে, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও বুলগেরিয়া, রেডিও নেদারল্যান্ডস, রেডিও নিউজিল্যান্ড, রেডিও প্রাগ, রেডিও স্লোভাকিয়া, রেডিও সুইডেন, রেডিও তাইওয়ান, রেডিও তেহরান সহ অন্যান্য বিদেশী বেতার অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা হয়।  
অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, যুগ্ম মহাসচিব এম এ মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক মো. নুরুল ইসলাম (মেরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল।