
চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক স্বাস্থ্য সেবায় অনন্য অবদানের জন্য "চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল"কে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
গত ১৮ এপ্রিল ২০২৬ চট্টগ্রাম জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এই সম্মাননা স্মারক পদক তুলে দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এই সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির, মুক্তিযোদ্ধা গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, পদক প্রাপ্ত দৈনিক পূর্বেকোণ সম্পাদক ডা. মো. রমিজ উদ্দিন চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমীন।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন এবং জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে স্বাধীনতা পদকে ভূষিত করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং মেয়রকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এখানে উল্লেখ্য যে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণয় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। করোনাকালেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারই স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে স্বাধীনতা পদকে ভূষিত করেন।