আজ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ || ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ শনিবার, ০১:০২ অপরাহ্ন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬   |   sonalisandwip.com
বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ-ঢাকা'র মাসিক সভা অনুষ্ঠিত

 সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ii  বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ-ঢাকা'র মাসিক সভা গত ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ড. সালেহা কাদের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  
চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন, ভবন-০৭, রোড-০৪, ব্লক-এ সেকশন-০৬, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত উক্ত সভার শুরুতে পবিত্র কুরআনের অংশবিশেষ তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক এনায়েত উল্যা এনাম।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুর রহমান মেনন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তাহের আহমেদ চৌধুরী, সহ-সভাপতি বোরহান উদ্দিন, সংগঠনের আজীবন সদস্য মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সদস্য আকবর হোসেন, দপ্তর সম্পাদক আফসার হোসেন,  সদস্য জাহাঙ্গীর আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।  

সভার বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সংগঠনের আয়-ব্যয় হিসাব, সদস্যদের বকেয়া চাঁদা আদায়, ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়, ২৬-২৭ অর্থবছরের নির্বাচন ও বিবিধ বিষয়ে আলোচনা হয়।