আজ বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৪:৪৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬   |   sonalisandwip.com
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি  ৮ ও ৯ জানুয়ারী ২০২৭ 

আবদুল হান্নান হীরা । ।

সন্দ্বীপ  উপজেলার ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় আগামী ২০২৭ সালে প্রতিষ্ঠার ১২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
১৯০২–২০২৭ — এই দীর্ঘ ১২৫ বছরের আলোকযাত্রায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় অসংখ্য কৃতি শিক্ষার্থী ও গুণী ব্যক্তিত্বের আঁতুড়ঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সমৃদ্ধ করেছে প্রাচীন দ্বীপ জনপদ সন্দ্বীপকে, পাশাপাশি সমগ্র বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনেও কার্গিলিয়ানরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি উপলক্ষে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ আগামী ৮ ও ৯ জানুয়ারি ২০২৭ (সম্ভাব্য) তারিখে “কার্গিল ১২৫ বছর উদযাপন” শীর্ষক দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
উক্ত আয়োজনে সকল কার্গিলিয়ানের আন্তরিক উপস্থিতি কামনা করছি। পাশাপাশি অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে আপনাদের মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
এছাড়া এ উপলক্ষে কার্গিলের ইতিহাস-ঐতিহ্য এবং শিক্ষার্থীদের স্মৃতিকথা নিয়ে একটি সমৃদ্ধ স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে। এ জন্য সকলের নিকট লেখা আহ্বান করা যাচ্ছে।
সকল কার্গিলিয়ানকে এই মহৎ আয়োজনে সম্পৃক্ত করার লক্ষ্যে “কার্গিল ১২৫ বছর উদযাপন” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। ইতোমধ্যে অনেক কার্গিলিয়ানকে সেখানে সংযুক্ত করা হয়েছে। যারা এখনো যুক্ত হতে পারেননি, অনুগ্রহ করে যোগাযোগ করলে যুক্ত করা হবে।
আপনাদের পরিচিত অন্যান্য কার্গিলিয়ানদের কাছেও সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।