
আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) II
মহান স্বাধীনতা দিবস ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন এর ঈদ পূর্ণমির্লনী অনুষ্ঠান গত ২৬ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্যে পালন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠন'র নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ৩টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশুদের অধিকার নিয়ে সমাজ ও রাস্ট্রের দায়িত্ব ও কর্তব্য নিয়ে উন্মুক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তনু মিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সংগঠনের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) চৌদ্দগ্রাম উপজেলার সহসভাপতি আ,ন,ম সলিমুল্লাহ টিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার আমির হোসেন কিরণ, লেকসিটি সমাজ ও মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এর সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল হক, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ফেনী জেলার সমন্বয়ক কাউসার শরীফ নয়ন। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড লেকসিটি হাউজিং এর সংগঠন এর স্কুল প্রাঙ্গণে সংগঠন এর সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ভূইয়া , সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মোমিন মোল্লা সহ সংগঠন এর নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজে অধিকার বঞ্চিত শিশুরা যাতে অবহেলিত না থাকে তার জন্য সমাজের বিত্তশালী যাঁর যাঁর অবস্থান হতে সহযোগিতা করে এসব অধিকার বঞ্চিত শিশুদের কল্যাণে অবদান রাখতে হবে । পড়ালেখার পাশাপাশি ভোকেশনাল শিক্ষায় পারদর্শী করে তুলতে হবে, অধিকার বঞ্চিত শিশুরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে। তবে সমাজ উপকৃত হবে। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।