
মহান স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে এক ভিন্নমাত্রার আয়োজনে মিলিত হন সন্দ্বীপের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ও তরুণ প্রকৌশলীদের প্রতিনিধিরা। সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি স্বপ্ন—সম্ভাবনাময় সন্দ্বীপকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এ সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরা হয় দ্বীপাঞ্চলের কারিগরি শিক্ষার বর্তমান বাস্তবতা ও সম্ভাবনা। তরুণদের পক্ষ থেকে জোর দেওয়া হয় কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর।
এছাড়া সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে—সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে সন্দ্বীপ হতে পারে দক্ষ মানবসম্পদ তৈরির এক উজ্জ্বল কেন্দ্র।
এমপি মোস্তফা কামাল পাশা তরুণদের এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কারিগরি শিক্ষা ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত সকল ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মোমেন, সাবেক আহ্বায়ক ও সাধারণ পরিষদের বিওডি সদস্য মেহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন নিশাদ, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তি: