আজ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ || ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ১০:০০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬   |   sonalisandwip.com
সন্দ্বীপ উপজেলা জামায়াত’র উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ  গত ১১ মার্চ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ‘র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জব্বার বলেন, সংগঠনের দায়িত্বশীলদেরকে আল্লাহর ভয় ও তাকওয়া অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীলদেরকে ধৈর্য, প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে কাজ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি মুঃ ফজলুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুঃ ইউছুপ বিন আবু বকর।