আজ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ || ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার, ১২:৫৯ অপরাহ্ন
সোমবার, ৩০ জুলাই, ২০১৮   |   sonalisandwip.com

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা, নবম জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসন থেকে মহাজোট মনোনীত প্রার্থী ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী ডা. জামাল উদ্দিন চৌধুরীর গাড়িতে হামলা হয়েছে।

আজ দুপুরে ধোপারহাটের উত্তর মাথায় (হিরা পাড়া রাস্তার মুখে) এই হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায় একটি জানাজায় অংশ গ্রহন করে এলাকার স্থানীয়দের সাথে কুশল বিনিময়ের সময় এক লোক এসে উনাকে সেখান থেকে চলে যেতে বলেন। সেখান থেকে ফেরার পথে পেছন থেকে তার গাড়িতে পাথর ছোড়া হয়।

অপরদিকে বাউরিয়া ইউনিয়নের এরশাদ মার্কেটে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের প্রচার মাইক ও প্রচার কারীদের উপর হামলা, মারধর ও মাইক ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।