
সোনালী সন্দ্বীপ প্রতিবেদক II সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরামের লিডারশিপ ট্রেইনিং ও মতবিনিময় সভা গত ৯ সেরপ্টম্বরম বুধবার, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, অলংকার মোড়ে অবস্থিত হেভেন সিটি সেন্টারের সানসিটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি মুশফিকুল মাওলা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহব্বত শিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা পরিষদ সদস্য প্রকৌশলী মো. মোমেন, উপদেষ্টা পরিষদ সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যাবস্থাপক প্রকৌশলী মো. নাজমুল আলম, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ পরিষদ বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান প্রকৌশলী জুয়েল আফসার রাইহান, কো-চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন সাকিব, বোর্ড অব ডিরেক্টরস সদস্য ও সাবেক আহ্বায়ক সামসুর রহমান, বোর্ড অব ডিরেক্টরস সদস্য ও সাবেক আহ্বায়ক প্রকৌশলী মেহরাব হোসেন, বোর্ড অব ডিরেক্টরস সদস্য মাহমুদ আলম আকিব এবং বোর্ড অব ডিরেক্টরস সদস্য ও সাবেক সভাপতি মো. জিহাদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও সাংবাদিক ইকবাল ইমনে মালেক এবং ফোরামের কার্যকরী কমিটির সহ সভাপতি মহিউদ্দীন নিশাদ, আব্দুল আজিজ,যুগ্ম সাধারণ সম্পাদক আবির বিন আলম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মাহমুদ, তানভির মাহতাব, মাহিন আহমেদ, প্রচার সম্পাদক তালহা জুবায়ের, অর্থ সম্পাদক আবু আসাদ তুহিন, কার্যকরি সদস্য আবিরুল ইসলাম ফাহিম, রিজবি সহ প্রমুখ।
সভায় বক্তারা একজন সফল নেতার কী কী গুণ থাকা প্রয়োজন এবং একজন নেতার কী কী করণীয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে নিজেদেরকে একজন সফল সংগঠক ও দক্ষ নেতা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, নেতৃত্ব শুধু একটি পদ বা দায়িত্বের নাম নয়; বরং নেতৃত্ব হচ্ছে দায়িত্বশীলতা, সততা, দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, অন্যকে অনুপ্রাণিত করার ক্ষমতা এবং সংগঠনের প্রতি আন্তরিকতার সমন্বয়। একজন দক্ষ নেতা নিজের পাশাপাশি অন্যদেরও এগিয়ে যাওয়ার পথ তৈরি করেন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি ভবিষ্যতে ফোরামের সদস্যদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।