
আবদুল হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম II
পরিবেশ ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত (নিবন্ধন নং: সি.এইচ.এস-৫৮৫) অন্যতম সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এন.ই.এইচ.আর.এফ) এর চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। ২০২৬-২০২৯ মেয়াদের জন্য নব-গঠিত এই পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ।
নব-গঠিত এই কমিটিতে লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ-কে সভাপতি এবং মমিনুল হক খোকন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া লায়ন মোঃ জাহাঙ্গীর আলম-কে সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমাদের এই সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিগত দিনগুলোতে চট্টগ্রামের পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের মানবাধিকার নিশ্চিতকরণে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন অত্যন্ত প্রশংসনীয় ও দৃশ্যমান ভূমিকা পালন করেছে। তিনি চট্টগ্রামের মাটিতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সাংগঠনিক ভিতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সফল করার লক্ষ্যে কমিটির সকল নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ বলেন, চট্টগ্রাম জেলায় পরিবেশ রক্ষা এবং মানবাধিকার বাস্তবায়নে নতুন এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এই গতিশীল কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।
নব-নির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ ও সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, চট্টগ্রাম জেলার পরিবেশগত বিপর্যয় রোধ এবং সাধারণ মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় তারা টিম ওয়ার্কের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তারা সংগঠনের এই নতুন দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।