আজ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ || ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৫:৫৮ অপরাহ্ন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬   |   sonalisandwip.com
স’মিল শ্রমিক মগধরার মরহুম সোহেল’র কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার

স’মিল শ্রমিক মগধরার মরহুম সোহেল এর পরিবারের সাথে সাক্ষাৎ, আর্থিক সহযোগিতা ও কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
তিনি গত ৯ মার্চ সকাল ১০ টায়  মরহুমের পরিবারের খোঁজখবর নেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি মরহুম সোহেলের কবর জিয়ারত করে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।