
ইতালিতে বসবাসরত সন্দ্বীপবাসীর সংগঠন সন্দ্বীপ ইয়াং সোসাইটি ইতালি-এর উদ্যোগে আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ আগস্ট ইতালির মনোরম লাগো দেল তুরানো (Lago del Turano) এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক ইভেন্ট ও পারস্পরিক মিলনমেলার আয়োজন করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত সন্দ্বীপবাসীর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।