
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চট্টগ্রামে আগত বদরশাহ সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র সভাপতি মো. মুশফিকুল মাওলা চৌধুরী, সহ-সভাপতি মহিউদ্দিন নিশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবির বিন আলম, প্রচার সম্পাদক তালহা জোবায়ের ও অর্থ সম্পাদক আবু আসওয়াদ তুহিন।
এ সময় ফোরামের সভাপতি শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল ও ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেয়া, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং চট্টগ্রামে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের কল্যাণে- সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম।