আজ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ || ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ রবিবার, ১১:২২ পূর্বাহ্ন
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬   |   sonalisandwip.com
বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে  আসতে  হবে- মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভায় বক্তরা 

আবদুল হান্নান হীরা ( চট্টগ্রাম) II
 
মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর অলংকারস্থ সানসিটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক খালেদ মাহমুদ।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু ইব্রাহিমের পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোমেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন রিজভী।

এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম এ ওয়াজেদ, প্রফেসর ডা. রফিকুল মাওলা, আবুল বাসার মোল্লা, সামছুল আলম ও অ্যাডভোকেট সেকান্দর বাদশা। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আফছার উদ্দিন রাজু, কার্যনির্বাহী সদস্য সোয়াইব উদ্দিন হায়দার এবং বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন শামশিউল মাওলা চৌধুরী বাহার,আব্দুল হালিম জাহাঙ্গীর, আফতাব মজিব দিপন,মোহাম্মদ ফরহাদ উদ্দিন, হুমায়ুন কবির, মো: জাফর উল্ল্যাহ, মোহাম্মদ রেজাউল করিম রিয়াজ,
সাহেদুল আবেদীন শামীম,মোক্তাদের মাওলা,সানাউল্যা খোকন, কাজী এনায়েতুল ইসলাম স্বপন, আরাফাত হোসেন সুজন, মো: নুর জামান লিটন,আব্দুর রহিম,মো: 
 সামছুল আলম, মজনুর খান ও মনজুর হোসেন অভি।
মঞ্জুর হোসেন অভি ও মো: নিশাদ। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সলিমুল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল মুলক শিপন, মেধাবৃত্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা বেগম চম্পা, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুকতাদের মাওলা সেলিমসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।

সভায় বক্তারা মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা এবং সাম্প্রতিক ফলাফল বিপর্যয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের কল্যাণে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।