
আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) II
প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী 'শিশুসাহিত্য উৎসব ২০২৬'। আগামী ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ শুক্র ও শনিবার বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ উৎসবের কর্মসূচির মধ্যে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, বিষয়ভিত্তিক আলোচনা, শিশুসাহিত্যিক সম্মাননা, বইয়ের পৃষ্ঠপােষক সম্মাননা, আবৃত্তি প্রতিযোগিতা, লেখা পাঠ, ছোটোদের পরিবেশনায় আবৃত্তি-গান-নৃত্য প্রভৃতি।
শিশুসাহিত্য উৎসবে চট্টগ্রামসহ দেশের যে কোনো অঞ্চলের লেখক অংশ নিতে পারবেন। আসা-যাওয়া, থাকা- খাওয়া নিজের তত্ত্বাবধানে। তবে উপস্থিতি নিশ্চিতের জন্য নাম তালিকাভুক্ত করতে হবে। নাম নিবন্ধনের শেষ সময় ২০ সেপ্টেম্বর ২০২৬।
শিশুসাহিত্য উৎসবে যাঁরা ছড়া-কবিতা পাঠে আগ্রহী, তাঁদের লেখা ২০ লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যে লেখাটি পাঠ করবেন, সেটিও জমা দিতে হবে ২০ সেপ্টেম্বরের মধ্যে। লেখা পাঠাবেন ইমেইলে।ইমেইল : rashedrouf@yahoo.com শিশুসাহিত্য উৎসব উপলক্ষ্যে প্রকাশিত হবে সংকলন 'শিশুসাহিত্য'। উৎসবে 'ছড়া-জাদুকর সুকুমার বড়ুয়া স্মারকগ্রন্থ'ও প্রকাশিত হবে।
যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : ০১৮১৮-০১৬৫৮০ (রাশেদ রউফ)