আজ শনিবার, ০১ আগস্ট, ২০২৬ || ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ শনিবার, ০৩:২০ পূর্বাহ্ন
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬   |   sonalisandwip.com
সিকো লজিস্টিক’র মৌসুমি ফল উৎসব আয়োজন, প্রশংসনীয় উদ্যোগ  

 আবদুল হান্নান হীরা II

সিকো লজিস্টিক  এর  আয়োজনে  মৌসুমি   ফল উৎসব শাহাজাদি চেম্বার অফ চিত্তাগং কর্পোরেট অফিসে অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে  আমন্ত্রিত  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন এ এস এম লজিস্টিক এর  চেয়ারম্যান  মোঃ আরিফ  হোসেন।  অনুষ্ঠানে  সিকো লজিস্টিক এর  ব্রাঞ্চ ম্যানেজার মাহমুদুল হাসান, অপারেশন লিড মো: মোশাহেদ, সিনিয়ার এক্সিকিউটিভ রিফাত বেপারী অতিথি  মোঃ আরিফ হোসেনকে স্বাগত  জানান।

দেশের  অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দর এর আমদানি রপ্তানি  কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে দেশের প্রতিষ্ঠিত  লজিস্টিক কোং গুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান এ এস এম লজিস্টিক ও সিকো লজিস্টিক কোঃ; আর  এ সকল  প্রতিষ্ঠানে দায়িত্ব  পালন  করছে  অসংখ্য  মেধাবী শিক্ষিত জনগোষ্ঠী ।  

অকল্পনীয় অক্লান্ত পরিশ্রম  করে  দায়িত্ব পালনকারীদের সন্মানে  দেশীয়   নানা ফলের  আয়োজন  নিয়ে মৌসুমি ফল উৎসব ।  মালিক  কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে  একটা  সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক তৈরি  ও কোম্পানির কাজে  আন্তরিকতা  তৈরি করতে অবদান  রাখবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত  করেন।