
মোবারক হোসেন ভূঁইয়া II
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের-এর উদ্যোগে ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রথম সেবামূলক কার্যক্রম হিসেবে গত ১৮ জুলাই ২৬, শনিবার , হালিশহর, বি- ব্লকস্থ দারুসসুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অফ চিটাগাং সন্দ্বীপের সভাপতি লায়ন মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ বাংলাদেশে এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন MJF।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী PMJF, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান MJF।
ক্লাবের সেক্রেটারি লায়ন কাজী মোঃ মামশাদ। লিও ক্লাব অফ চিটাগং সন্দ্বীপ এর নবনির্বাচিত সভাপতি লিও মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের IPP লায়ন মোঃ আতিকুর রহমান ফরহাদ MJF, ট্রেজারার লায়ন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র লায়ন লিডার ও Past President বৃন্দ— লায়ন মোঃ কফিল উদ্দীন, লায়ন মোঃ শামশুল আলম, লায়ন মোঃ ফোরকান উদ্দীন, লায়ন মোঃ আশরাফ উল্ল্যাহ MJF, লায়ন মোঃ নাছির উদ্দীন MJF, লায়ন সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ, লায়ন মোঃ ফরিদ উদ্দীন, লায়ন কাজী মোঃ জিয়াউদ্দীন সোহেল, লায়ন মোঃ সাইফুল আলম, লায়ন নিশাতসহ অন্যান্য লায়ন ও লিও লিডারবৃন্দ। এছাড়াও দারুসসুন্নাহ মাদরাসার পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক এবং অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
।