
মোবারক হোসেন ভূঁইয়া II
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের-এর উদ্যোগে ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রথম সেবামূলক কার্যক্রম হিসেবে গত ১৮ জুলাই ২৬, শনিবার, হালিশহর, বি- ব্লকস্থ দারুসসুন্নাহ মাদরাসা ও এতিম শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন হয় আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়।
ক্লাবের সেক্রেটারি লায়ন কাজী মোঃ মামশাদ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ বাংলাদেশে এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন MJF। এই সময় তিনি বলেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর মূল মটো "We Serve"-কে ধারণ করে এবং District Governor-এর সেবাবর্ষের আহ্বান "Commitment" -কে সামনে রেখে প্রতিটি লায়নকে মানবসেবা, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের কল্যাণে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও অঙ্গীকারের সঙ্গে কাজ করার আহবান জানান। তিনি লায়ন্স ক্লাব অফ চিটাগং সন্দ্বীপ এর ধারাবাহিক সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী PMJF, লায়ন ও লিও সদস্যদের ঐক্যবদ্ধভাবে সমাজসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান MJF।
লিও ক্লাব অফ চিটাগং সন্দ্বীপ এর নবনির্বাচিত সভাপতি লিও মাহবুবুর রহমান ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ মিজানুর রহমান বলেন, ক্লাবটি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে আরও ব্যাপক পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আশা ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের IPP লায়ন মোঃ আতিকুর রহমান ফরহাদ MJF, ট্রেজারার লায়ন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র লায়ন লিডার ও Past President বৃন্দ— লায়ন মোঃ কফিল উদ্দীন, লায়ন মোঃ শামশুল আলম, লায়ন আলহাজ্ব মোঃ ফোরকান উদ্দীন, লায়ন আলহাজ্ব মোঃ আশরাফ উল্ল্যাহ MJF, লায়ন মোঃ নাছির উদ্দীন MJF, লায়ন সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ, লায়ন মোঃ ফরিদ উদ্দীন, লায়ন কাজী মোঃ জিয়াউদ্দীন সোহেল, লায়ন মোঃ সাইফুল আলম, লায়ন নিশাতসহ অন্যান্য লায়ন ও লিও লিডারবৃন্দ।
এছাড়াও দারুসসুন্নাহ মাদরাসার পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক এবং অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দারুসসুন্নাহ মাদরাসার সম্মানিত পরিচালক মাওলানা ফরিদ উদ্দীন খান দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।