আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ || ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০২:২১ পূর্বাহ্ন
বুধবার, ১৫ জুলাই, ২০২৬   |   sonalisandwip.com
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ও সারিকাইত ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত

আজ বুধবার (১৫/০৭/২০২৬) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ-এর সভাপতিত্বে এবং উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাম্প্রতিক টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, এটি আমাদের ঈমানি ও সামাজিক দায়িত্বও। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ”

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অনেক কষ্ট লাঘব করা সম্ভব হবে। মানবতার কল্যাণে দল-মত নির্বিশেষে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। ”

তিনি বলেন, “জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করে। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সারিকাইত ইউনিয়ন সভাপতি মাওলানা ফোরকান উদ্দিন, মাইটভাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি আবুল হাশিম, সারিকাইত ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মাদ মাকছুদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মাইটভাঙ্গা ও সারিকাইত ইউনিয়নের প্রায়২০০ জন কর্মহীন, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।