আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ || ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০২:২০ পূর্বাহ্ন
বুধবার, ১৫ জুলাই, ২০২৬   |   sonalisandwip.com
বাঁশখালীতে মরহুম নুরুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম)  । । মানবসেবার ব্রত নিয়ে কাজ করে যাওয়া "মরহুম নুরুন্নবী ফাউন্ডেশন" এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সামান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গত ১৪ জুলাই ওয়ার্ডের জাকের আহমদ চৌধুরীর বাড়ির উঠানে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ খাবার পানি  দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ফিরোজা বেগম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, মহাসচিব মোঃ সোহেল চৌধুরী, জাকের আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল হান্নান হীরা ও ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মরহুম নুরুন্নবী মাতব্বরের সমাজের প্রতি ভালবাসার আদর্শকে ধারণ করে এ ফাউন্ডেশন সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তাঁরা  সমাজের বিত্তশালীদের  অসহায় মানুষের প্রতি   করুণা নয় ভালবেসে হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

উপহার পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।