আজ বুধবার, ০১ জুলাই, ২০২৬ || ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার, ১২:১৫ পূর্বাহ্ন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬   |   sonalisandwip.com
হালিশহর মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর হালিশহর মহিলা কলেজের (EIIN137975) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।
কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জানে আলম, ইসলামের ইতিহাসের প্রভাষক মিসেস তাহমিদা আখতার, আইসিটির প্রভাষক শাখাওয়াত উল্লাহ মনির, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মিসেস কুলসুমা খাতুন, ইংরেজির প্রভাষক মিসেস জয়েতুজ জোহরা, বাংলার প্রভাষক মিসেস জান্নাতুল ফেরদৌস, অর্থনীতির প্রভাষক মিসেস রাহেলা আকতার, হিসাববিজ্ঞানের প্রভাষক মিসেস নাজনীন সুলতানা, যুক্তিবিদ্যার প্রভাষক মিসেস রুনা লায়লা, পৌরনীতির প্রভাষক মিসেস ইসরাত জাহান, বিদায়ী ছাত্রীদের পক্ষে সাদিকা মোশাররাত, প্রথম বর্ষের সাদিয়া বিনতে আজাদ প্রমুখ।  
মহান আল্লাহর দরবারে পরীক্ষার্থীদের সাফল্য কামনে দোয়া কামনা করা হয়।