আজ বুধবার, ০১ জুলাই, ২০২৬ || ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার, ১২:১৬ পূর্বাহ্ন
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬   |   sonalisandwip.com
কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক কল্যাণ সমিতি সিডিএ নবনিযুক্ত চেয়ারম্যান- ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সৌজন্য সাক্ষাৎ

কল্পলোক আবাসিক এলাকা প্লট মালিক  কল্যাণ সমিতি  চট্টগ্রাম সিডিএ নবনিযুক্ত  চেয়ারম্যান- ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্লট মালিক কল্যাণ  সমিতির সদস্যরা সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কে অভিনন্দন জানান ও দীর্ঘায়ু কামনা করেন।   তারা বলেন  আপনার নেতৃত্বে চট্টগ্রাম আধুনিক  নান্দনিক  শহর গড়ে উঠবে বলে আমরা আশা করছি।  
এই সময়  কল্পলোক আবাসিক এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন - মসজিদের জন্য প্রস্তাবিত  ৫ কাঠা জায়গা 
ও স্কুল কলেজের জন্য নির্ধারিত প্রস্তাবিত জায়গা।  তাদেরকে দেওয়া হয় নি। এই  আবাসিক এখন পর্যন্ত কোন ভাল  পাকা রাস্তা করা হয়নি। এই সময় প্লট মালিক  কল্যাণ সমিতির সদস্যরা     সিডিএ চেয়ারম্যান কে সকল সমস্যা লিখিত কাগজ হস্তান্তর করেন। এবং সিডিএ চেয়ারম্যান কে কল্পলোক আবাসিক এলাকা পরিদর্শনের অনুরোধ করেন। চট্টগ্রাম সিডিএ চেয়ারম্যান- ইঞ্জিনিয়ার বেলায়েত কল্পলোক আবাসিক এলাকার সকল সমস্যা মনোযোগ দিয়ে শুনেন।  সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এবং জুলাই মাসে  কল্পলোক আবাসিক এলাকার পরিদর্শনে যাবেন বলে বলেন। 
এই সময় উপস্থিত ছিলেন কল্পলোক আবাসিক এলাকার
সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন, ২য় পর্যায়  সহ সভাপতি- মো: জুয়েল রানা, সাধারন সম্পাদক- মো: মুমিনুল হক, স্বাস্থ্য সম্পাদক- ইন্জিনিয়ার মো: আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক- মো: মনজুরুল ইসলাম , আইন সম্পাদক-  মো: জামাল উদ্দিন , সদস্য- মো: এ.কে.এম নুরুল আবছার , সরদার মো:জোবায়ের, মো: মাসুদ করিম, 
১ম পর্যায়-সাধারণ সম্পাদক-মো: আবদুর রহমান, ১ম সহ সভাপতি 
মো: নুরুল আমিন, যুগ্ম সম্পাদক- মো: আব্দুল কাদের , প্রচার সম্পাদক- মো: শাহিনুল ইসলাম চৌধুরী।