
আবদুল হান্নান হীরা II
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বেলায়েত হোসেন (ব্যাচ–১৯৭৭) সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই সম্মানজনক ও গৌরবময় অর্জনে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ অত্যন্ত আনন্দিত, গর্বিত ও উচ্ছ্বসিত।
এ উপলক্ষে ২৯ জুন ২০২৬ (সোমবার) বিকেল ৪:০০টায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়, কোতোয়ালী, চট্টগ্রামে পরিষদের পক্ষ থেকে এই কৃতি কার্গিলিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় পরিষদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামসুল মাওলা মনি, সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান লিংকন, সহ-সভাপতি আবদুল হাই খান, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জাহিদ, প্রচার সম্পাদক আবদুল হালিম নাসির, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবু তাহের, সাবেক সহসভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য দাউদ খালেদ চৌধুরী কাইজার এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে মোঃ আবু জাফর (ব্যাচ–১৯৭৭), আলী আকবর জামশেদ (ব্যাচ–১৯৮১) ও মোঃ নিজাম উদ্দিন (ব্যাচ—৮৪) উপস্থিত ছিলেন।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ আবারও জনাব বেলায়েত হোসেনের উত্তরোত্তর সাফল্য কামনা করছে এবং তাঁর নেতৃত্বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী হবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছে।