আজ রবিবার, ২৮ জুন, ২০২৬ || ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ রবিবার, ০২:৫৩ অপরাহ্ন
রবিবার, ২৮ জুন, ২০২৬   |   sonalisandwip.com
সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে নাগরিক সংবর্ধনা 

আবদুল হান্নান হীরা II

সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে আজ শনিবার ২৭ জুন বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার আদায়ে আপসহীন শ্লোগানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটু'র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ আলমগীর, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ আবুল কাসেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, সন্দ্বীপ ল'ইয়ার্স এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ সাইফুর রহমান লিংকন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মোঃ মোশারেফ হোসেন, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি মোঃ আবুল কাসেম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজেের সাবেক অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ শাহাদাৎ হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সাবেক সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, অ্যাডভোকেট হাসনা হেনা, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সচিব এ কে ফজলুল করিম বাবুল, রহমতপুর দ্বীপালো জনকল্যান সমিতির সাবেক সভাপতি পাশা সুজন, মাস্টার মুসলিম উদ্দিন পিন্টু, অ্যাডভোকেট তসলিমুল আলম, মাকসুদের রহমান, ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন রিপন, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক অফিসার আইয়ুব সাদেক প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের আজীবন সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।

উপরোক্ত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানির এডিশনাল এমডি আশরাফ উল্যাহ, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, বঙ্গবন্ধু ল' টেম্পলের শিক্ষক অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট এম আলাউদ্দিন, অ্যাডভোকেট মহিদুল মাওলা মুকুট, বিএনপি নেতা লায়ন নাসির উদ্দিন, কাজী সাজেদুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, মেটলাইফ ইন্স্যুরেন্স আন্দরকিল্লা এজেন্সির ম্যানেজার মুহাম্মদ শাহজাহান, দিদারুল আলম, সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা তৈয়ব, সন্দ্বীপ এসসিয়েশন, চট্টগ্রাম এর আজীবন সদস্য আকতার মাহমুদ ও দিদারুল আলম, কৃষকদল নেতা আকতার ভূঁইয়া, বিএনপি নেতা আবু বকর ছিদ্দিক সুমন, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের আশরাফ উদ্দিন রনি, বিএনপি নেতা ফজলুল করিম, মাওলানা নাজিম উদ্দিন, মিলাদ উদ্দিন মুন্না, পূবালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর আজীবন সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা শফিকুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, গাছুয়া বিএনপি নেতা জসিম উদ্দিন প্রমুখ।

সংবর্ধিত অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন জীবনে কোন প্রকার অনিয়মে নিজেকে জড়িত করিনি, ভবিষ্যতেও করব না। তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি তাঁকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মামনীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান।