আজ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ || ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৪:৪৮ অপরাহ্ন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬   |   sonalisandwip.com
ব্যাংক থেকে টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

আবদুল হান্নান হীরা II
 
চট্টগ্রাম প্রেসক্লাবে ১৭ জুন দুপুরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন সমাপ্ত করে এই কর্মসূচি শুরু হয়। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাধারণ জনতা ও আন্দোলনকারীদের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জামালখান সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে জড়ো হয়।

​সেখানে আন্দোলনকারীরা সাবেক গভর্নরের গণবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর চেরাগী পাহাড় মোড় সংলগ্ন প্রধান সড়কে সাবেক গভর্নরের একটি কুশপুত্তলিকা দাহ করা হয়।

​কর্মসূচির শেষ পর্যায়ে চেরাগী পাহাড় মোড়ে উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আন্দোলনের নেতৃবৃন্দ। দেশের চলমান সম্মিলিত পাঁচ ব্যাংকের সংকটে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নেতৃবৃন্দ তাদের বক্তব্য শেষ করেন।

​কুশপুত্তলিকা দাহ ও উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের পর আজকের মতো কর্মসূচির সফল ও শান্তিপূর্ণ সমাপ্তি ঘোষণা করা হয়।