আজ শুক্রবার, ২৬ জুন, ২০২৬ || ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ শুক্রবার, ১১:৫৪ অপরাহ্ন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬   |   sonalisandwip.com
চট্টগ্রাম জেলাব পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

আবদুল হান্নান হীরা II  আগামী ৪ জুলাই থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম এর হল রুমে  শনিবার জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা  উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা, প্রতিনিধি পরিচিতি সভা  ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে অনুষ্ঠানে   চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম ( বি পি এম)   প্রধান অতিথি  হিসেবে   উপস্হিত থাকবেন  বলে সদর  সম্মতি প্রদান  করেছেন   তারই ধারাবাহিকতায়  অনুষ্ঠানের  বিষয়ে  মতবিনিময় করেছেন দৈনিক স্বদেশ বিচিত্রার  দায়িত্বশীল   প্রতিনিধিরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত  মতবিনিময়   সভায়   সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে সংবাদপত্রের অবদান এবং পেশাগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি  ও দৈনিক  স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি সোহাগ আরেফিন,  সহযোগী সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, বিশেষ প্রতিনিধি আবদুল হান্নান হীরা, বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম, লোহাগড়া প্রতিনিধি  মোঃ জাবের আলী,  স্টাফ রিপোর্টার  মোঃ শিপন হোসেন , মোঃ মোবারক হোসেন  ভূইয়া , ফটো সাংবাদিক রেজাউল করিম নবী 
 মত বিনিময় সভায় চট্টগ্রাম জেলা  পুলিশ সুপার মো. মাসুদ আলম  (বি পি এম) সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
পরিশেষে, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারকে আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান  অতিথির আসন অলংকৃত  করার   আমন্ত্রণ   জানানো হয়।