
ইলিয়াস কামাল বাবু II
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী " নজরুল বর্ষ " র উদ্বোধন হয়।
এ উপলক্ষে ১৮ জুন সকাল ১০ টা ৩০ মিনিটে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডের কবি
আবদুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন - সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী ও সদস্য কবি নীলাঞ্জন বিদ্যুৎ
এর যৌথ সঞ্চালনায় এ আলোচনা সভায় কবির জীবনী ' র উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য
রাখেন - সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, উপজেলা কৃষি অফিসার
মারুফ হোসেন, সন্দ্বীপ সাহিত্য পরিষদ এর সদস্য সচিব,সিনিয়র সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, মাস্টার সাইফুল ইসলাম ইনসাফ, বিশিষ্ট কলামিস্ট মাস্টার কাজী আনোয়ার হোসেন, মাস্টার আবুল হাসনাত রাসেল প্রমুখ।
আলোচকবৃন্দ তাদের আলোচনায় বলেন - কবি নজরুল বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল,তিনি
সাহিত্য,সংগীত,নাটক,গল্প,উপন্যাস, হামদ্ নাত ইসলামি সংগীত, শ্যামা সংগীত রচনা করে প্রতিটি শাখায় তার অনবদ্য সৃষ্টি রেখে যান।
এ ছাড়া তিনি সাংবাদিকতা ও সৈনিক হিসাবেও তার উজ্জ্বল ভূমিকা রাখেন। তবে নজরুল সন্দ্বীপের কীর্তিমান পুরুষ পাক-ভারত উপমহাদেশের কমিউনিস্ট আন্দলনের পুরোধা কমরেড মুজফফর আহমদ এর সংস্পর্শে এসে সাম্যবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে রচনা করেন অনেক সাহিত্য রচনা, তিনি কমরেড মুজফফর আহমদ এর আহবানে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগর বেষ্টিত সন্দ্বীপে আসেন, রচনা করেন - সন্দ্বীপ কেন্দ্রিক অনেক কবিতা,গান ও গীতিনাট্য।