
আজ নীলার ঘুম ভেংগেছে মুয়াজ্জিনের আজান শুনে।
কি সুন্দর সুরেলা কন্ঠস্বর।
মন এক অদ্ভুত পবিত্রতায় ভরে গেছে।
অজু বানিয়ে এক মনে ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে মনটা অনেক বেশী শান্ত আর পবিত্র হয়ে গেছে।
বাইরে ঝিরঝিরে বাতাস বইছে।
জানালার ধারে গিয়ে দাঁড়াতেই একরাশ নরম হাওয়া এসে নীলার গা ছুইয়ে গেছে।
আহ্ কি পবিত্র এ বাতাস।
নীলার সমস্ত শরীর মন জুরিয়ে যায়।
মা ফজরের নামাজ পরার তাগিদ দিয়ে বলতেন
"ভোরের এই পবিত্র বায়ু জান্নাত থেকে আসে ।
আমার সন্তানরা, তোমরা নামাজ পরবে ও অন্যকে বলবে পড়তে"।
মা আজ নেই,
অজানা অচেনা কোন এক জীবন থেকে মা নিশ্চয়ই দেখছেন।
হে আল্লাহ , আমার মা বাবাকে আপনি জান্নাত দান করুন।
আমিন"।
মন বলছে আজ কোন শুভ কিছু ঘটবে তার জীবনে।
মনে মনে আল্লাহর কাছে শোকর করে দোয়া করে নীলা।
ভোরের আলো ফুটে গেছে বাইরে।
ভীষন প্রভাতের এই পবিত্রতায় এক ধরনের শুভ্র আনন্দ অনুভব করছে দেহ মনে।
এমন কেন মনে হয়?
কেউ কি ভাবছে তাকে নিয়ে?
আশীর্বাদ করছে তার জন্য?
নইলে অমন ভালোলাগায় আচ্ছন্ন লাগবে কেন?
সব কিছু এত সুন্দর লাগছে কেন?
ভীষন মন ভালো করে বাঁচতে ইচ্ছ করছে।
আজ শনিবার, নীলার স্কুল বন্ধ।
সংসারের নানা কাজের মাঝেও মন কেমন কেমন করছে, যা সে ঠিক ধরতে পারছে না।
ইদানীং এরকম একটা উদাসী উদাসী ভাব নীলার মনে কাজ করে।
তখন কিচ্ছু ভালোলাগে না।
জানালার পাশে দাঁড়ীয়ে কোন সুদুরে মন চলে যায়!
একান্ত প্রীয় বই এর পাতা গুলোও না পড়া থেকে যায়!
গান শুনতে ইচ্ছে করে,
সেই কবে কার গান….
কিশোরী বয়সে যে গান শুনতে বারন ছিলো,
পাকামো হয়ে যাবে বলে,
সেই কালজয়ী গান,
"একা একা কেন ভালো লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কি হতে কি হয় গেলো
আমি নিজে তো কিছুই বুঝি না......"
রুনা লায়লার সেই কালজয়ী গান ।
রেকর্ড প্লেয়ার বেজে চলে,
" তোমাকে আমি কিছু বলতে চাই
বলবো কেমন করে ভাবছি তাই
চোঁখে যদি চোঁখ পরে যায়
লজ্জা কেন পায় বলো বাবু......"
মনের গহীনে বাধ ভাংগা শুন্যতা অনুভব করে নীলা।
" কেউ মোর স্বপনে যে এলো
চুপিসারে মন কেড়ে নিলো
সেই থেকে কি যেনো কি হলো
সবই যেনো লাগে এলোমেলো
একি প্রেম ,
বলনা ................"
নীলার চোঁখ জলে ভীজে আসে।
আজকের এই বিশেষ দিনটিতে, তার মন হুহু করে।
কষ্ট হয়, সুখের কষ্ট, ভালোবাসার কষ্ট।
আজ নীলার জীবনের একটি বিশেষ দিন,
আজ নীলার জন্ম দিন!
দোতালার বারান্দায় বসে যখন আনমনা হয়ে যাচ্ছিলো তখন ডাকহরকরা মেইল বক্সে কিছু রেখে গেল।
নীলার মন কেমন করে উঠলো,
নীচে নেমে মেইল বক্স থেকে একটা প্যাকেট বের করলো।
একটা নীল খাম,
নীলার বুক দুরু দুরু করছে,
নিজের একান্ত কোনের সোফাতে বসে গা এলিয়ে দিয়ে খামটা খুলতে থাকে,
হাত কি কাঁপলো ?
বুকের ভেতরটা কাঁপছে কেন?
একটা চিঠি ........
সুপ্রীতি,
শুভ জন্মদিন ।
অনেকদিন থেকেই ভাবছিলাম তোমায় একটা চিঠি লিখি,
চিঠি নয় গো, স্বপ্নহার।
আজই লিখলাম, অনেক দিন পর কোন চিঠি লিখা।
সেই কবে মা কে লিখতাম!
আর কাউকে লিখিনি।
এই তোমাকে লিখছি!
স্বপ্নহার কেন বললাম?
আমার মতন দরিদ্র মানুষদের স্বপ্ন ই হলো বেঁচে থাকা,
সেই স্বপ্ন যখন বুকের গভীরতম কোন্ থেকে ভালোবাসা হয়ে আসে তখন তা হয়ে যায় মুল্যবান অলংকার,
স্বপ্নহার।
সে যাক গে, তুমি অবাক হয়েছো নিশ্চয়ই।
আজকের দিনটা তোমার জীবনের অতি আনন্দের দিন।
অদ্ভুত ব্যাপার কি জানো,আমার এখানে ভীষন বৃষ্টি নেমেছে।
তোমার সাথে বৃষ্টির এক অপার্থীব যোগ রয়েছে।
বলতো বৃষ্টির সাথে তোমার কি এত ভাব?
তোমাকে ভাবলেই বৃষ্টি নামে।
ক্যাম্পাসের সেই দুর্দান্ত দিন গুলো মনে পড়ে ,
পাহাড়ী নির্জনতায় যখন আমরা হাত ধরাধরী হাটতাম ,
তখন একবার কি ভীষন ঝড়ো হাওয়া সহ বৃষ্টি !
আমি ভীজে যেমন তেমন,তুমি এক্কেবারে কাই !
তুমি কি ভীষন লজ্জা পাচ্ছিলে....
বৃষ্টি তোমায় এক্কেবারে ভিজিয়ে কাঁচা করে দিয়েছিলো।
তোমার শরীর গলে কাঁচা হলুদ রং বেরীয়ে আসছিলো।
তোমায় সদ্য যুবতী চাঁপা ফুলের মতন লাগছিলো!
লজ্জাবতী লতার মতন লাজুক হয়ে গিয়েছিলে তুমি!
নিজেকে আড়াল করার কি ভীষন চেষ্টা...
জবা ফুলের ন্যায় রক্তিম লাজুক তুমি,
আমার আরো ঘনিষ্ঠ হয়ে বলেছিলে,
"এই কি দেখছো? অন্য দিকে তাকাও,"
আমার পেশীবহুল বাহু আঁকরে ধরে বলেছিলে,
"পৃথীবিটা এত সুন্দর লাগছে কেন বলতো?"
আমি মোহাচ্ছন্নের মত তোমায় দেখছিলাম।
গভীর ভাবে আমার চোঁখে চোঁখ রেখে আবেগ ঘন স্বরে বলেছিলে ,
"কি দেখ আমায় অমন করে?"
ফ্যাল ফ্যাল করে বোকার মতন তাকিয়ে বলেছিলাম,
" ভালোবাসা.........
তোমার চোঁখে দেখে ছিলাম আমার সর্বনাশ"!
নীলা,
এই জন্ম দিনের শুভক্ষনে সেই দিনগুলোর মাতাল করা শুভেচ্ছা তোমায়।
যুবতী চাঁপার মতই কাঁচা থেকো সারা জীবন!
রক্তিম জবার মতন লাজরাংগা সুন্দরীতমা থেকো আজীবন!
ভালোলাগায় , ভালোবাসায় আমারই
"এক জন মায়াবতী " থেকো বাকী জীবন ।
ভালোবেসো আমায়, যে তোমায় ভালোবেসে নীস্ব হয়ে গেছে জীবনের তরে!
ইতি নাই বা টানলাম,
বহতা নদীর মতন যে জীবন,
তোমার ভালোবাসা বয়ে বেড়ানোই ইতি হোক!
-------------------
নীলার চোঁখে জল টলমল,
নীলা কাঁদছে.....
সুখ মেশানো কষ্টের কান্না.........
ভালোবাসার কান্না...........!