
আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) ::
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও শিরাবরণ অনুষ্ঠান ১২ মে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা|
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব ˆসয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটার জনাব মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম এফসিএমএ, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ ও নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ|
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আজ আন্তর্জাতিক নার্সেস দিবস| এ উপলক্ষে তিনি সকল নার্সদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান|
তিনি বলেন, নার্সিং একটি মহৎ পেশা| অসহায় মানুষের সেবার ব্রত নিয়ে আপনারা এই পেশায় এসেছেন| অসুস্থ মানুষের সুস্থতার মূল দায়িত্ব আপনারা পালন করেন| অসুস্থ মানুষের পক্ষে সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়| আপনারা সে দায়িত্ব পালন করে যাচ্ছেন| তিনি নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জীবনাদর্শ মনে প্রাণে ধারণ করার জন্য নার্সদের অনুরোধ করেন| নার্সদের একটু ভালো ব্যবহার একটা রোগীকে ভালো করে তুলতে পারে| তিনি সেদিকে বিশেষভাবে নজর দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন| তিনি আরো বলেন, আজ আপনারা যে শপথ বাক্য পাঠ করেছেন তা সারাজীবন অন্তরে ধারণ করতে হবে|
প্রধান অতিথি বলেন, ইউরোপ, জাপান ও মধ্য প্রাচ্যের দেশ সমূহে নার্সের ব্যাপক চাহিদা রয়েছে| দেশের বাহিরে কাজ করার জন্য নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে| তিনি আরো বলেন, আমি এই হাসপাতালে আজ প্রথম এসেছি| হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম এবং সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা আমি খুবই অভিভ’ত হয়েছি| তিনি এজন্য হাসপাতালের পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান|
সভাতে নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ| নবাগত ছাত্র-ছাত্রীদের সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্যাপ পড়িয়ে দেয়া হয়| এর আগে সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়|