আজ বুধবার, ১৩ মে, ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার, ০৪:০০ অপরাহ্ন
মঙ্গলবার, ১২ মে, ২০২৬   |   sonalisandwip.com
শোক  সংবাদ : মোহাম্মদ  কায়সার মালিক

 আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) II
চট্টগ্রাম নগরীরর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সরদার বাহাদুর  নগর  সমাজকল্যান পরিষদের  সাবেক  সহ-সভাপতি  ও পাহাড়তলী  কলেজ এর শিক্ষানুরাগী  সদস্য  এবং ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক (৫৫) গত ১১ মে সকাল ১০টায়  নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন |

দীর্ঘ দিন ধরে লাং ক্যানসার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে চিকিৎসাধীন ছিলেন।  বাদ আছর  ঝাউতলা  ষ্টেশন রোড জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের  খতীব  আলী ওসমানের ইমামতিতে প্রথম  জানাজা অনুষ্ঠিত হয় |

২য় জানাজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বাটাজোড়া গ্রামে জানাজা নামাজ  শেষে পারিবারিক কবরস্থান-এ  বাবা-মা  ও বড়ভাই  এর কবরের  পাশে  দাফন করা হয় | মৃত্যুকালে স্ত্রী , ১ কন্যা  সন্তান  ও পুত্র  সন্তান , ৩:বোন  সহ অনেক  আত্মীয় স্বজন রেখে যান |

মরহুম এর  মৃত্যুতে এস বি নগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি  মোঃ বেদারুল আলম, সাধারন  সম্পাদক  মোঃ মোশতাক আহমেদ বাদল, সূবর্ণচর  উপজেলা  সমিতির  উপদেষ্টা  চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের  প্রোভিসি প্রফেসর মোঃ কামাল উদ্দিন, সংগঠনের সভাপতি  মোঃ অহিদের রহমান নয়ন, সাধারণ সম্পাদক  মোঃ সোহরাব হোসেন শোক প্রকাশ করেন এবং জানাজা নামাজ শেষে  সংগঠন এর পক্ষে উপস্থিত সংগঠন এর  নেতৃবৃন্দ  মরহুমকে  ফুলেল স্তবক প্রদান করে শ্রদ্ধা  নিবেদন  করেন| মরহুম এর  জানাজায় বিভিন্ন  রাজনৈতিক  দলের,  সমাজ কল্যাণ  পরিষদের  ব্যবসায়ী  নেতৃবৃন্দ  সহ সমাজের  সর্বস্তরের  জনগণ  উপস্থিত  ছিলেন।