
আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) । ।
পতেঙ্গা নাগরিক অধিকার ফোরাম এর উদ্যোগে ২৯ শে এপ্রিল ৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক অধিকার ফোরামের আহবায়ক মুজিবুল হকের সভাপতিত্বে সদস্য সচিব জনাব নাজমুল হুদা ও মোঃ ইকবালের ( হাদী পাড়া) সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে মহাগ্রন্হ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোলাইমান।
আলোচনা সভা ও দোয়া মাহফিল গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ২৯শে এপ্রিল স্মরণে বক্তব্য রাখেন পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং পউবি প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ ,নাগরিক অধিকার ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ আলী নূর,মোঃ ইলিয়াছ (পদ্মা),বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ জসীম উদ্দিন ( ষ্টীলমিল), সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মোঃ জসীম উদ্দিন (কাটগড়), বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিন, মোঃ ইউসুফ, মোঃ নুর মোহাম্মদ, মোঃ সালাউদ্দিন, মোঃ আবু তোরাব ,মোঃরাশেদ এবং নাগরিক অধিকার ফোরামের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মোরশেদ প্রমুখ।
বক্তারা ১৯৯১ সালের সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করে বলেন, এই দিনটি চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে এক হৃদয়বিদারক অধ্যায় হয়ে আছে।
বক্তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা এখন সময়ের দাবি। তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সোলাইমান।
অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে এ ধরনের স্মরণসভা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।