আজ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ || ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ রবিবার, ০৮:২৩ অপরাহ্ন
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬   |   sonalisandwip.com
সুরের র্মূছনায় ও ছন্দের মহামিলনে শেষ হলো অদিতি’র রজত জয়ন্তী 

|| আবদুল হান্নান হীরা ||

অসাম্প্রদায়িক চেতনায় মিলিত হোক সকল প্রাণ এই স্লোগানকে ধারণ উত্তর কাট্টলী ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতনের ২৫ বছর  পূর্তি রজত জয়ন্তীতে ২ দিনব্যাপী বৈশাখী উৎসব  কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ  মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

২ দিনব্যাপী এই অনুষ্ঠানে গুনীজন সবংর্ধনা, সনদপ্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রদর্শনী, সম্মাননা স্মারক, বায়োস্কোপ, যাদু, নানাবিধ আয়োজন করা হয়। ১ম দিন আলী আজম মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এতে অদিতির সকল শিক্ষকদের নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন ওস্তাদ জহর মূখার্জী ।  বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, সমবেত সঙ্গীত ও যন্ত্র সঙ্গীত (তবলা) বৃন্দ বাদন ছাড়াও অনুষ্ঠানের ২য় দিবসে লিংকন দাশ মঞ্চে পুরস্কার প্রদান অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আমীন।  

উপদেষ্ঠা যামিনীদে,র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাট্টলী সিটি বালিকা বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদের সদস্য আলহাজ¦ রফিক উদ্দিন চৌধুরী,১০ নং উত্তর  কাট্টলী  ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: সেলিম উদ্দিন, আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ  পরিচালনা পরিষদের সদস্য মাইনুদ্দিন চৌধুরী মাঈনু, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্বাস রশীদ, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ¦ সামসুল আলম সেক্রেটারী, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কাসেম এবং অদিতির অধ্যক্ষ দোলন চক্রবর্তী,  রঞ্জন দাশ ও পূর্ণা দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব  সাংবাদিক জুয়েল শীল ও  আহবায়ক ডা: কিশোর আচার্য্য, ধন্যবাদ জ্ঞাপন করেন অদিতির প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ১০ নং  উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, কুতব উদ্দিন,  সাইফুদ্দিন সাকি, কবি শাহাদাত হোসেন, সুভাষ ভট্টাচার্য্য,  সবিতা বিশ্বাস, মিনহাজ সানি, শহিদুল ইসলাম সমু, মো: রাসেল প্রমূখ।

অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী, শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক কেশব জিপসী এবং ইমন সাংস্কৃতিক একাডেমী প্রতিষ্ঠাতা ডা: রতন কুমার দেবনাথকে মরনোত্তোর  সম্মননা প্রদান করা হয়। জাতীয় নতুন কুঁড়িঁর দেশ সেরা ২য় তুষ্মি দাশকেও অভিনন্দন জানানো হয়।  

অনুষ্ঠানে  বক্তরা বলেন অদিতি শুধু একটি সঙ্গীত প্রতিষ্ঠান নয় এটি এই  অঞ্চলে  শিক্ষা সংস্কৃতি ও সৃজনশীল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠান যেমন এলাকার মানুষের প্রাণের প্রতিষ্ঠান তেমনি হাজার মানুষের উপস্থিতি জানান দিচ্ছে এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানও এই এলাকার জনপ্রিয় অনুষ্ঠান । শিশুরা সঙ্গীত প্রবন হলে যেমন সে একজন বিশুদ্ধ মানুষ হিসাবে গড়ে উঠে তেমনি এলাকায় সাংস্কৃতিক চর্চ্চা বৃদ্ধির কারণে এলাকা মাদক, জুয়া সহ সকল অপকর্মরোধে ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে পরীক্ষায় অংশগ্রহনকারীদের  শিক্ষার্থীদের মাঝে সনদ এবং সন্মাননা স্মারক প্রদান করা হয়।