আজ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ || ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ শুক্রবার, ০২:৫৫ পূর্বাহ্ন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬   |   sonalisandwip.com
পঞ্চম নাহার এগ্রো-বিজিসিসি গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

 আবদুল হান্নান হীরা II

চট্টগ্রামের ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৫ম নাহার এগ্রো-বিজিসিসি  গলফ টুর্নামেন্ট ২০২৬ এর  চার দিনের টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, বিএসপি, এসইউপি (বার), এসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, এবং ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি। বিশেষ অতিথি নাহার এগ্রো'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান টুটুল, বিপিজিএ সভাপতি মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক (অবঃ) মহাসচিব মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ব্রেগ আহসানুল হক (অবঃ) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পেশাদার গলফারস এসোসিয়েশন এর অধীনে মোট ৬৮ জন পেশাদার গলফার ও ৪ জন অপেশাদার গলফার অংশ নেন।

পেশাদার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জনাব মোঃ রাজু, রানার আপ হয়েছেন জনাব মোঃ সোমরাত সিকদার। অপেশাদার ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন হলেন শামীম ।

সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, স্পনসর প্রতিষ্ঠান নাহার এগ্রো, বিপিজিএ সভাপতি মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক (অবঃঃ) ), সেক্রেটারি জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সিইও এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দও উপস্থিত ছিলেন।