আজ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ || ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার, ০৩:২৪ অপরাহ্ন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬   |   sonalisandwip.com
নিরাপদ অভিবাসন: জীবনের চেয়ে দামী কিছুই নয় : ⛵  প্রকৌশলী জুয়েল আফছার রায়হান (প্রবাসী) ⛵ 

⛵  প্রকৌশলী জুয়েল আফছার রায়হান (প্রবাসী) ⛵ 

​সম্প্রতি পত্রিকার সংবাদে দেখা যায় একাধিক বাংলাদেশী ভাইবোন উন্নত জীবনের আশায় অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন। এই মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, বরং একেকটি স্বপ্ন আর একটি করে পরিবারের আশার প্রদীপ নিভে যাওয়া। প্রথমেই ​ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

​কেন এই ঝুঁকি? ????
বৈধ পথে না গিয়ে ​দালালদের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর কিংবা দুর্গম পাহাড়ি পথে অবৈধভাবে বিদেশ যাত্রা আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। মনে রাখবেন:
⚠️​অবৈধ পথ মানেই অনিশ্চয়তা: এখানে কোনো আইনি সুরক্ষা নেই।
⚠️​মানবেতর জীবন: গন্তব্যে পৌঁছালেও দাসের মতো জীবনযাপন করতে হয়।
⚠️​পরিবারের হাহাকার: আপনার সামান্য ভুলের জন্য পুরো পরিবার আজীবন নিঃস্ব হয়ে যেতে পারে।

​বর্তমান আমি সৌদি আরবের আরামকো তেল ও গ্যাস প্রকল্পে কর্মরত একজন বাংলাদেশী প্রকৌশলী হিসেবে খুব কাছ থেকে দেখছি মধ্যো পাচ্ছে এখানে দক্ষতা সম্পন্ন ব্যাক্তি দের  ভালো কাজের সুযোগ সুবিধা রয়েছে! তার পরেও আমাদের দেশে থেকে কিছু যুবকদের দেখে যাই   "১৫-২০ লাখ টাকা দিয়ে অবৈধ পথে ইউরোপ না গিয়ে দেশে এই টাকা হাজারো ভালো কিছু করা যাই! বিদেশে টাকা উড়ে না !" এই ভাবে অবৈধ ভাবে ইউরোপ যাত্রা খুব মারাত্মক বিপর্যয় নেমে আসছে তাদের উপর কিছু দিন আগেও এই যাত্রায় ১৮ জন বাংলাদেশি মৃত্যু হয়েছে!আরো অনেক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন!

আমার ব্যাক্তিগত পরামর্শ জানুন ও সচেতন হোন। দক্ষতা অর্জন করে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বৈধ পথে প্রবাসে আসুন। এটি যেমন আপনার ও আপনার পরিবারের জন্য মঙ্গলকর হবে, পাশাপাশি রাষ্ট্রের জন্যও গর্বের। বৈধ অভিবাসন নাগরিকদের জীবনমান উন্নয়ন করে এবং নিরাপত্তা নিশ্চিত হয়।

তাই সকলের উচিত -
​১. দক্ষতা অর্জন করুন: অদক্ষ হয়ে বিদেশ না গিয়ে কোনো একটি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ নিন। দক্ষ কর্মীর চাহিদা ও সম্মান সবসময় বেশি।
২. বৈধ মাধ্যম ব্যবহার করুন: বিএমইটি (BMET) অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করুন।
৩. তথ্য যাচাই করুন: যে দেশে যাচ্ছেন, সেখানকার কাজের পরিবেশ ও বেতন সম্পর্কে আগেই সঠিক ধারণা নিন।
৪. প্রলোভনে পা দেবেন না: "কম টাকায় দ্রুত বিদেশ" — দালালদের এই ফাঁদ থেকে নিজেকে দূরে রাখুন।

আপনার সামান্য সচেতনতা রক্ষা করতে পারে একটি অমূল্য প্রাণ।
আসুন, অবৈধ অভিবাসনকে 'না' বলি এবং দক্ষ হয়ে বৈধ পথে সোনার বাংলা গড়ি।

 নিবেদন:
প্রকৌশলী জুয়েল আফছার রায়হান 
সৌদি আরাম্রো তেল & গ্যাস প্লান্ট প্রজেক্ট
সমাজকর্মী ও TVET কারিগরি দক্ষতা , শিক্ষা বিষয়ক এক্সপার্ট