
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ এনাম নাহার ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা কার্যালয়ে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
তিনি তার বক্তব্যে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবকল্যাণে এ ধরনের উদ্যোগকে অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নিজ হাতে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও পেশাজীবী বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
।