আজ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ সোমবার, ০৬:৫৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬   |   sonalisandwip.com
পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের মাস : মাওলানা আবু তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল গত ১২ মার্চ ইসলামী একাডেমিতে যুব বিভাগের সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমানের সভাপতিত্বে এবং আবু তালেব নিশাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে যুব সমাজকে নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, যুবকরাই একটি জাতির চালিকাশক্তি। তাই ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবকদের দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান এবং মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী প্রমুখ।  

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়