আজ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ || ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার, ০১:০০ অপরাহ্ন
সোমবার, ০৯ মার্চ, ২০২৬   |   sonalisandwip.com
কুয়েতে নিহত জাহিদের পরিবারের খোঁজ খবর নিলেন চট্টগ্রাম জেলা জামায়াত আমির আলা উদ্দীন সিকদার

কুয়েতে নিহত হওয়া জাহিদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।

তিনি গত ৯ মার্চ দুপুর ১২.৩০ মিনিটে  তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুম জাহিদের রূহের মাগফিরাত কামনা করেন।

 তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের ত্যাগ ও অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

 এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।