
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্প-বাণিজ্য ও পেশাজীবী বিভাগের উদ্যোগে ৯ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিভাগের সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সেক্রেটারি আ স ম মাছুম এর সন্তালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবসেবার শিক্ষা দেয়।
ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও পেশাজীবীদের ন্যায়নীতি, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আল্লাহভীতি ও নৈতিকতার ভিত্তিতে পরিচালিত অর্থনীতি একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ধারণ করে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠা করতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার বায়তুলমাল সম্পাদক মু জহির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের,সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, সেকান্দর সাফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দীন, কাটগড় ইসলামীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রসার সিনিয়র সহকারী অধ্যাপক মাওলানা এ কে এম কামাল পাশা প্রমুখ