
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে তালুকদার ফাউন্ডেশন, সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬, ১৮ রমজান) সিলেট সিটি কর্পোরেশন ৩৪নং ওয়ার্ডের শাহপরান শান্তিবাগ আবাসিক এলাকায় তালুকদার বাড়ীর সন্মুখ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বদর দিবসের আলোচনা সভায় উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন শাহপরান গেইট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, গোপালগঞ্জ ফুলবাড়ি আজিরিয়া মাদরাসার প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, বহর আ/এ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের মিসবাহ, শান্তিবাগ আ/এ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জাকারিয়া আল হাসান, শাহপরান জামেয়া করিমিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, চারখাই জামেয়া জালালাবাদের প্রিন্সিপাল মাওলানা আলিম উদ্দিন এবং জিন্নুরাইন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালুকদার ফাউন্ডেশন, সিলেটের উপদেষ্টা আলহাজ্ব শামছুল হক ও আবুল কালাম সেবুল। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিসিক ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে. এম. খালিদ মুহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মোক্তার আলী, উমর আলী ও হাফিজ এবাদুর রহমান, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সহ-সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সদস্য মো. মামুনুর রশিদ, রায়হান আহমদ, সিলেটের চাকরির খবরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিটের সহ-সভাপতি মো. আফজল চৌধুরী ও সদস্য মোহাম্মদ গোলাম ছরোয়ার, ফাউন্ডেশনের সদস্য মো. আবু তাহের, মো. নেয়ামুল ফেরদৌস, মো. মুসলিম আলী, আব্দুল হান্নান, সবুর আহমদ, ইব্রাহীম মিয়া, রিপন আহমদ, হেলাল উদ্দীন তালুকদার, মো. আতিকুর রহমান, জাকারিয়া আহমদ, হারুনুর রশীদ, মো. শরিফুল ইসলাম, মো. পাভেল আহমদ, কুদ্দুস মিয়া, মোক্তার আলী, শাহীন মাহমুদ, রাসেল মিয়া, রিফাত আহমদ প্রমুখ।
বক্তারা ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদের বিজয় ও সাহসিকতার তাৎপর্য তুলে ধরে বলেন ‘ইসলামের ইতিহাসে প্রথম সবচেয়ে বড় যুদ্ধ- বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর প্রতিপক্ষ ছিল প্রায় এক হাজার। তবুও আল্লাহর ওপর ভরসা করে মুসলমানরা সেই যুদ্ধে বিজয় অর্জন করেছিল। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সংখ্যা বা শক্তি নয়, বরং সত্যের প্রতি অবিচল বিশ্বাস, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর ওপর ভরসাই প্রকৃত বিজয়ের চাবিকাঠি। এই দিনটি মুসলিম উম্মাহকে ইসলামী মূল্যবোধ, ঐক্য, সাহস ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত করে। এই বদর দিবস থেকে শিক্ষা নিয়ে আমাদের আল্লাহর ওপর আস্থা রেখে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।’
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কমনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ ফুলবাড়ি আজিরিয়া মাদরাসার প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। পরে অংশগ্রহণকারী সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।