
কবি হেলাল উদ্দিন ডিসেম্বর ১৯৮১ সালে জন্ম গ্রহন করেন। কবির জন্মস্থান চট্টগ্রাম জেলার, সন্দ্বীপ উপজেলা, পশ্চিম বাউরিয়া গ্রামে।
কবির বাড়ির নাম আহাম্মদ আলি সেরাং বাড়ি।
তার বাবার নাম মোহাম্মদ লাল মিয়া। মায়ের নাম জাহানারা বেগম। কবি পাঁচ ভাই বোনের মধ্যে চতুর্থ। তিনি অতি সাধারণ পরিবারের সন্তান। জীবনে পাওয়া, না পাওয়া, ইসলামিক চিন্তাধারা, মানুষের জীবন যাত্রা কবির কবিতায় ফুুটে উঠেছে। ছোট বেলা থেকেই কবিতা ও পড়া লেখার প্রতি তার বিশেষ নজর ছিল।
কবির প্রথম কবিতার বই প্রকাশ হয় ১৯৯৬ সালে যখন কবি দশম শ্রেণিতে পড়ালেখা করেন। তখন থেকে তার কবিতা লেখার খ্যাতি চারিদিকে গড়িয়ে পড়ে।
কবি পড়া লেখা করেন প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সন্দ্বীপ কালাপানিয়া হাই স্কুল। এস.এস.সি পাস করেন ১৯৯৭ সালে।
১৯৯৯ সালে এইচ.এস.সি পাস করেন সন্দ্বীপ এম. আর. কলেজ থেকে। ২০০৯ সালে ডিগ্রি পাশ করেন চট্টগ্রামের ওমর গনি এম ই এস কালজ থেকে এবং ২০১০ সালে মার্কেটিং এর উপর এমবিএ করেন চট্টগ্রাম ইউএসটিসি থেকে।
কবি সু-দীর্ঘদিন লেখা লেখি করলেও বই প্রকাশ করে খ্যাতি অর্জনের পক্ষে ছিলেন না। তাই অল্প কিছু সংখ্যক বই প্রকাশ করলেও কবির অনেক বই অপ্রকাশিত থেকে যায়। কবি কখনো লেখালেখি বন্ধ করেননি।
কবি বিশ্বাস করেন কবিতা উপন্যাস লেখার প্রতিভা আল্লাহ প্রদত্ত জ্ঞান।আর ইহা লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য বা খ্যাতি অর্জনের জন্য করা উচিৎ নয়। প্রতিভা বিক্রি করে টাকা উপার্জন করা তিনি পছন্দ করতেন না। কবি সাহিত্যকেরা পৃথিবীতে আসে মানুষকে সত্য মিথ্যার পার্থক্য বলার জন্য। মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য।
উপন্যাস ঃ (১) পুষ্প সজ্জা বাসর গ্লানিতে ভরা। প্রকাশকাল ১৯৯৯ (২) একটি ভোমর তিনটি ফুল। প্রকাশকাল: ২০০১।
কবিতা: (১) ফিরে এসো ছায়ায়। প্রকাশকাল: ১৯৯৬. (১) ভালোবাসার ফুল। প্রকাশকাল: ২০২২. (৩) ইসলামের অতন্দ্র প্রহরী। প্রকাশকাল: ২০২২. (৪) জীবনের মুল্য। প্রকাশকালঃ ২০২২. (৫) ফিরে এসো ছায়ায়, ২য় প্রকাশকাল: ২০২২, (৬) কবিতা সংকলন ঃ অমর একুশে গ্রন্থমেলা, ২০২৩। ৭) কবিতা সংকলন “সেজুঁতি” (১) কালিমার মিছিল (২) আলোর পথ (৩) বউ এর জন্য উপহার
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এবং ২০২৫।
তিনি সাহিত্যচর্চা ছাড়াও পেশাগত জীবনে গার্মেন্টস ব্যাবসা করেন। তা ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
কবি দুটি মহৎ ট্রাস্টের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজের পাশাপাশি ইসলাম ধর্মের বিভিন্ন কল্যানমূলক কাজে নিয়োজিত।
সন্দ্বীপ’র সন্তান আমেরিকা প্রবাসী কবি হেলাল উদ্দিন’র কবিতা সংকলন ‘সেজুঁতি’ ঢাকার বইমেলার মুসলিম ভিলেজ, স্টল নং- ১৭৭ ও লোকমান প্রকাশনী, স্টল নং- ৯৪১ পাওয়া যাচ্ছে।