আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ || ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার, ০১:০৬ অপরাহ্ন
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২   |   sonalisandwip.com

নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তবে অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই সংগীতশিল্পী। বিস্তারিত জানতে ফোন করা হলে ফোন ধরেননি কেউ।

গতকাল বুধবার সন্ধ্যায় রবি চৌধুরী নিজেই অসুস্থতার কথা জানান। হাসপাতালের পোশাকে বেডে বসে থাকার একটি ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জন্য দোয়া করবেন। ’