আজ মঙ্গলবার, ০৫ মে, ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৪:১০ অপরাহ্ন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬   |   sonalisandwip.com
সিলেটে হ্যাম রেডিও অপারেটরদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান ১৪৪৭ উপলক্ষ্যে সিলেটের লাইসেন্সপ্রাপ্ত হ্যাম রেডিও অপারেটরদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিলেট নগরীর জিন্দাবাজার পাঁচভাই রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হ্যাম রেডিও অপারেটর ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সন্দীপ রায় (S21AAI), মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব (S21ATV), মাহাদি হাসান, আবুল কালাম প্রমুখ।
আলোচনা সভায় সিলেটে রিপিটার স্থাপনসহ অ্যামেচার রেডিওর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনায় বক্তারা বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। রমজান মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক বন্ধন জোরদার এবং মানবিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়।