আজ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ || ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ১২:২৫ পূর্বাহ্ন
রবিবার, ০৮ মার্চ, ২০২৬   |   sonalisandwip.com
চট্টগ্রামে জাতীয় দৈনিক‘স্বদেশ বিচিত্রা’র বিভাগীয় ব্যুরো অফিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দৈনিক স্বদেশ বিচিত্রার বাঁশখালী প্রতিনিধি মোঃ আমিনুলের সঞ্চালনায় বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক অশোক ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক মাহবুবুল আলম, উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি (ঢাকা) সোহাগ আরেফিন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান রাকিব , বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ রুবেল, খবর বাংলার সহযোগী সম্পাদক গোলাম মোঃ সরোয়ার, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার মোঃ আমজাদ হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার ফটো জার্নালিস রেজাউল করিম নবী, দৈনিক স্বদেশ বিচিত্রার ষ্টাফ রিপোর্টার মোঃ শিপন সহ আরো অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস চালুর মাধ্যমে দৈনিক স্বদেশ বিচিত্রা এ অঞ্চলে সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।